অস্থির চলাফেরা
নেশাচ্ছন্ন চাহুনি
এলোমেলো বাহুডোরা
অসংলগ্ন বাঁধুনী
সময় চলে যায়
নিশ্চুপ দোলাচল
চুমুকে নেমে যায়
হিম ঠান্ডা গরল
সুরেলা অফবিট
অবিনস্ত কথন
বেসুরা মনযোগ
সময়ের বন্ধন
Some people will think like you. Some people will never think like you. This is life. We are not same. This is reality. অনেকজন পাবেন যারা আপনার মত ভাবেন। আবার অনেকজন আপনার মত ভাবেন না। এটাই জীবন। আমরা কেউ এক রকম নই। এটাই বাস্তবতা।
অস্থির চলাফেরা
নেশাচ্ছন্ন চাহুনি
এলোমেলো বাহুডোরা
অসংলগ্ন বাঁধুনী
সময় চলে যায়
নিশ্চুপ দোলাচল
চুমুকে নেমে যায়
হিম ঠান্ডা গরল
সুরেলা অফবিট
অবিনস্ত কথন
বেসুরা মনযোগ
সময়ের বন্ধন
নষ্ট কথার ফুলঝুরি
নষ্ট আবেগে ভুল করি
নষ্ট ভাবনায় ডুবে থাকি
নষ্ট বেদনায় যায় ঝুকি
নষ্ট আদরে মাখামাখি
নষ্ট ভালবাসায় মুখ রাখি
নষ্ট জনের কাছে টানি
নষ্ট মনেরে যতনে দানি
নষ্ট নিয়মে চলাচল
নষ্ট অবয়বে শতদল
নষ্ট হতে যে নেই বাঁধা
নষ্ট না হতেই কষ্ট সাধা
তোমরা হইলা বদের হাড্ডি
স্বামী মারতে খাটাও বুদ্ধি
স্বামীকে ফালাও মাইনকার চিপায়
স্বামীকে বাচাও আবার স্বার্থের কৃপায়
কথায় কথায় যদি মুখ ঝামটায়
কারণে বা অকারণে মারে কিবা খামচায়,
কিছু বললেই যদি দেয় দাঁত খিঁচুনি
কিংবা জামাইটাকে বেধে রাখে গামছায়।
জামাই বেচারা তবে করবে কি বলো আর?
দজ্জাল বউ থেকে নেই তার নিস্তার!
তাই তো সে ভয়ে ডরে হয়ে থাকে নির্বাক
আর বউ করে চলে অধিকার বিস্তার।
গা ছমছম নিশি রাত
কে যায় ধরে গলি পথ
ক্লান্তিতে পা টলমলো
উদ্বভ্রান্ত এলোমেলো
বোঝে না যে অবুঝ মন
ফিরে আসে না বিগত ক্ষন
স্তব্দ হিম শীতল অন্ধকারে
হারানো অতিত খুজে ফেরে
হাতে হাত ধর বন্ধু সবার
সময় আসেনি বিদায়ের
এখনও অনেক বাকি দেবার
এখনও অনেক আছে পাওয়ার
নব চেতনা হবে দেখাতে
ডাকছে দিগন্ত ফিরে জাগাতে
নতুন দিনের শোনাও গান
দিধাহীন ভাবে ভরে দাও প্রান
ছুটে চলা ত্রস্ত পায়ে
ছন্দ তুলে দীপ্ত পায়ে
দম বন্ধ ব্যাস্ত নগর
বধির সময় ক্লান্ত নজর
ছোট ছোট গল্প কথায়
খেই হারিয়ে অল্প কথায়
দুষ্ট হাসির চোখাচোখি
আদর মাখা মুখোমুখি
হবে দেখা এক চিলতে
চলার পথে পথ চলতে
খোরাখাতা যায় না ভোলা
মিষ্টি স্মৃতির হৃদয় দোলা
আকুল আঁধার মেঘে ঢাকা
এলোমেলো বাতাসের ধোকা
চলাচল হয়েছে রুদ্ধ
ধুলো ভরা দৃষ্টি বদ্ধ
নেচে নেচে ছুটে চলে
সাদা মেঘ ঢেউ তুলে
ধূসর থেকে কালো হচ্ছে
হবে জল জমাট বাঁধছে
ধুয়ে যাবে পথ ঘাট
আর যাবে ক্ষেত মাঠ
মুছে যাবে কান্তি ও গ্লানি
স্নিগ্ধ হবে আমাদের ধরণী
সব কিছু নয় তবু কিছু
তেমনটা নয় বিশেষ কিছু
চাই শুধু চাইতে চাই
তেমনটা নয় তবু চাই
কিসের কি চাই জানতে চাও
আমার ভিতর দেখতে কি পাও
কেমন করে দেখবে তুমি
আমার মাঝে তোমার আমি
শুধুই তোমায় আঘাত দিলাম
দুঃখের মাঝে কিযে পেলাম
পেলাম কিনা খুজতে গিয়ে
আমি তোমায় যাই হারিয়ে
এইত আছি বেশত আছি
ভালই আছি যেমন আছি
তোমায় ভালবেসে আমি
হারিয়েছি আমার যামি
আবেগে আবেশে হারাই
মনের আবীরে রাঙাই
বাঁধভাঙ্গা ঢেউ ছুয়ে যাই
বাঁধনহারা মন জুড়াই
রামধনু রং আকাশ জুড়ে
মেঘের ভেলায় পাল তুলে
নিয়ে যায় আজি মন ভুলায়
হারায় এ মন কোন দোলায়
তোমাতে আজ মিলাই আমি
এক হয়ে যাই এক সুরে
কোন ভুবনে আজ দুজনে
কোন আলোতে কোন দুরে
চাইনা পেতে অন্য কিছু
যখন তোমার মন দুলছে
মনের নেশায় বুদ হয়ে
পথ হারিয়ে মন মিলেছে
কি জানি বল কি ভাবে
কি যেন ভাব কি কাজে
কি যে করি কি মনে
কি যে ভাবি কার তনে
সময় যে যায় চলে
সে আপন ছন্দ তুলে
অশ্রুঝরা আঘাতে আঘাতে
মনের ক্ষত বেড়ে চলে
বয়ে যায় না বলা কথা
নিকষ কাল ঢেউ তুলে
কিভাবে বোঝাব তোমাকে আজ
দহনে দহনে কয়লা হয়েছি আমি
নিখাদ নিরাকার পাষাণ খুড়ে
কতটা হিরা খুজে পাবে তুমি