Wednesday, April 25, 2018

হাট্টিমা টিম টিম

এত বছর পর্যন্ত জানতাম এই 'হাট্টিমা টিম টিম' ছড়াটা ৪ লাইন। আসলে এটা রোকনুজ্জামান খানের  ৫২ লাইনের অসম্ভব সুন্দর একটি ছড়া।

'টাট্টুকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনলো কিনে
মস্ত একটা ডিম।
বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।
সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।
উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু'পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।
সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।
উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।
চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।
বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বারি
নিজের মাথায় মারে।
শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।
গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।
মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে
গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।
হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমা টিম টিম।'

ভাল থেকো

বলতে চেয়েছিলাম কি
অনেক ভেবে কোন কিছুই
বের করতে পারলাম না
শুধু স্মৃতি হাতড়ানোই সার হোল
ভাল থেকো খুব ভাল থেকো
কোন কিছু বলার দরকার নেই
আমি উত্তর চাইনি কখনও
কিছু বেড়ে বেশি হলে উপচে পড়ে
সেরকমই শুধু দীর্ঘশ্বাস শব্দহীন
স্মৃতি কখনও ঝরে যায় না
শুধুই অবধারিত বোঝা হবে
বেহায়া হয়ত তাই এখনও চাই
ভালই লাগে নিজের বেহায়াপনা
তোমার খারাপ চাইতে আজও কুন্ঠিত
ভাল থেকো খুব খুব ভাল থেকো
ভাল থাকার সংগা কি তুমি নিজেই জাননা
যা করছ তাতে শুখি করতে পারবে না।
মরিচিকার জগতের বাইরে কখনও
সময় পেলে এসে দেখো তোমার
অপেক্ষায় ঠায় দাড়িয়ে আছি
ভাল থেকো খুব খুব খুব ভাল থেকো

Saturday, April 21, 2018

নারী ও পুরুষ জাতির কতিপয় প্রকারভেদ

ক্ষণভেদে নারীজাতি চার প্রকার : পদ্মিনী,চিত্রিণী, শঙ্খিনী ও হস্তিনী ।

পদ্মিনী নারী : গাঢ় নীল উন্মুক্ত আকাশে উজ্জ্বল পুর্ণচন্দ্রকে যেমন সুন্দর ও মোহনীয় দেখায়, তেমনি রমনীয় পদ্মিনী নারী , আয়তলোচন,নারীসুলভ সরলতা ও সজ্জলতা,স্বর মধুর,বচন সুমিষ্ট, ব্যবহার নমনীয়,ধর্মপরায়ণা,মৃদুভাষিণী,সদা হাস্যময়,পতিব্রতা ,নারী জাতির মধ্যে এরাই সর্বোত্তম।

চিত্রিণী : নীলকমলের মত ক্লান্তিময় মুখযুক্ত, সুদীর্ঘ আয়ত নয়ন,সহজেই সাধারণের মন জয় করতে পারে , দৃঢ়চিত্তা, জিতেন্দ্রিয় , সত্যবাদিনী , পতি বাদে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয় না , সর্বদা ধার্মিক, এরা উত্তম শ্রেনীর।

শঙ্খিনী : চোখ তেরছা, লোম বড় বড়, পিঙ্গলবর্ণ, চঞ্চলগতি , ধর্মে মত থাকে না , পরপুরুষের প্রতি আসক্ত হয় ,গুরুজনের প্রতি ভক্তি ভাব থাকে না । এরা মধ্যম প্রকৃতির ।

হস্তিনী : স্থুলাঙ্গী , মেদবহুল ,স্বার্থান্বেষী , মুখে নির্লজ্জতা থাকে ,এরা অধিক কৃচ্ছতায় কষ্ট পায় তবুও এদের স্বার্থভাব কমে না , পরপুরুষের প্রতি সর্বদা আকৃষ্ট থাকে , ধর্মে কর্মে মত থাকে না । এরা নারী জাতির মধ্যে সর্বাপেক্ষা নীচ ।

পুরুষ জাতিও চার প্রকার : শশক,মৃগ,অশ্ব ও বৃষ । এই চার প্রকার পুরুষের স্বভাব উল্লেখিত প্রানির স্বভাবের মত হয়ে থাকে , এর বিস্তারিত আলোচনার দরকার নাই ।

বিবাহ করার জন্য পদ্মিনী নারী সর্বোত্তম, আবার শঙ্খিনী ও হস্তিনী জাতীয় নারীকে কন্ট্রোল করার জন্য অশ্ব ও বৃষ জাতীয় পুরুষ দরকার ।

নারী ও পুরুষ জাতি সম্পর্কে ফকির লালন শাহ বলেছেন , 

"চিন্তামণি পদ্মিনী নারী এরাই পতিসেবার অধিকারী।
হস্তিনী শঙ্খিনী নারী তারা কর্কশ ভাষায় কয় বচন।।
শশক পুরুষ সত্যবাদী মৃগপুরুষ উর্ধ্ধভেদী।
অশ্ব বৃষ বেহুশ নিরবধি তাদের কুকর্মেতে সদাই মন।।"

Wednesday, April 04, 2018

মৌনতা

তোমার মৌনতা ছুয়েছে আমাকে
তোমাকে কাছে না পাওয়াতে
তোমার কান্না স্পর্শী করে
প্রজাপতির ঝাপ্টানো ডানায়
তুমি শুনিতে কি পাও
আমি আজও কেঁদে ফিরি
আমি আজ মুকতায় মগ্ন
শুধুই তোমার মৌনতায়
আমাকে কথা বলতে দাও
বলতে দাও অব্যক্ততার সাথে
আলোর ঝর্নাধারার মত
যেমন পবিত্র ঘন্টাধ্বনি
তুমিতো মিশে আছো
আঁধারে মৌনতায় প্রকৃতিতে
তোমার অব্যক্ততা মিশে আছে
তারায় তারায় দুরে বহু দুরে
আমি মিশে আছি মৌনতায়
তুমি কি আমার হবে কখনো

Tuesday, April 03, 2018

তারা

যখন আমি তোমার
পানে চেয়ে থাকি
তখন মনে হয় আমি
পলকহীন হয়ে যাই
হে দুর বহু দুরের তারা
আপন দূতিকায় সমুজ্জ্বল
আমি জানি তুমি
হয়ত আজ কালের সাক্ষী
সেই শত সহস্র বছরের
ভরা যৌবনের আলো
এখন আমার চোখে
তুমি যেখানেই থাক
আমার কাছে দ্বীপ্তিময়

Sunday, January 14, 2018

কি চাও

ভালবাসার যত গুলো ফুল তোমার
মুঠোয় দিতে পারব তত গুলো ফুল
আজ পর্যন্ত এই ধরাধামে ফোটেনি
তবুও কি তুমি অভিমান ধরে রাখবে
প্রহরের অশ্রুত অপেক্ষায় দোলাবে
আমিতো মানুষ হতে চেয়েছিলাম শুধু
দু'দন্ড ভালবাসব শুধুই তোমাকে
কেন অপলকে চেয়ে থাক অমন করে
কেন বারবার কষ্ট দাও কথা না বলে
আমি মেঘ হয়ে ছায়া দেইনি বলে
না কি পাহাড় হয়ে বাধা দেইনি তাই
আমিতো আকাশ হতে চাইনা শুধু
মানুষ হতে চেয়েছি তোমার জন্য
শুধুই দন্ড ভালবাসা পাবার আশায়

Saturday, November 04, 2017

সিজারে বাচ্চা নেওয়ার অপর নাম নীরব মৃত্যু (হাতে সময় থাকলে দুজনেই পড়ুন)

এক নার্স (সেবীকা)হলি ক্রস মেডিক্যালএর চিকিৎসক হিসেবে কাজ করছেন ! গত মাসে তার ফুটফুটে পুত্র সন্তান হয় । আমি তাকে প্রশ্ন করেছিলাম সিজারে অনেক বাচ্চা ই তো পৃথিবীতে নিয়ে আসলি অপারেশন করে , এখন তোর সিজার কোন চিকিৎসক করবে ?
উত্তরে জানায় ,
নরমাল ডেলিভারি ‘র জন্য প্রিপারেসন নেওয়া হয়েছে । কারন ! সিজারে বাচ্চা হলে একজন নারী ২য় ,৩য় বার পুনরায় মা হতে গেলে ঝুকি থাকে ৯০.৭ % । অনেক সময়েই বাচ্চার শরীর ছুরি , কাচি লেগে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতি হয় যা আমাদের দেশের চিকিৎসক গন কাউকেই বলেন না ! অর্থের লোভে প্রত্যেক গর্ভবতী মা কে মেডিক্যাল চেকাপ এর আগে থেকে ই বলে রাখা হয় সিজারে বাচ্চা নিতে হবে অন্যথায় ! মৃত্যু ঝুঁকির ভয় দেখানো হয় । জাতিসংঘের স্বাস্থ্য বিসয়ক সংস্থা WHO জানিয়েছে একটি দেশে ‘র ১৫% মেয়ে যদি একান্তে ই না পারে স্বাভাবিক প্রক্রিয়া তে বাচ্চা নিতে , সে ক্ষেত্রে সিজার করাতে হবে ।
আমার দেশে বর্তমান সিজারে বাচ্চা হচ্ছে সে অনুপাতে ৯৭.৩% যা নারী স্বাস্থ্য’র জন্য ঝুঁকিপূর্ণ । এই সিজারে বাচ্চা নিতে গেলে যেমন মা মারা যায় বেশীরভাগ সময় তেমনি ক্ষতি হয় নব জন্ম নেওয়া শিশুটির । সিজারে হওয়া বাচ্চা অনেক বেশী অসুস্থ থাকে একটু খেয়াল করে দেখবেন, যা নরমালে হওয়া বাচ্চাদের হয় না খুব একটা । প্রতি বছর সিজারে বাচ্চা হতে গিয়ে মারা যায় আমাদের দেশে ২৭.৯% মা ,শিশু ।
এই ছারাও সিজার অপারেশনে রোগীর জন্য রক্ত চাওয়া হয় অনেক সময় ই ১০-১৫ ব্যাগ , যার মধ্যে বড় জোর ২ ব্যাগ রক্ত কাজে লাগিয়ে অন্যগুলো বিক্রি করা হয় । সামাজিক স্ট্যাটাস হয়ে গেছে এখন সিজারে বাচ্চা নেওয়া ! যা বর্তমান নারী দেহ কে ধ্বংস করে দিচ্ছে নীরবে,
চিকিৎসকরা সবই জানেন , বুঝেন কিন্তু হাঁসপাতালের মালিক দের খুশী রাখতে এবং নিজেদের অর্থনীতি কে শক্তিশালী করতে তারা করেন নারীর পেট কাঁটা বিজনেস ।

সুত্রঃ ঢাকা মেডিক্যাল কলেজ ,
পিজি হাঁসপাতালের গাইনি বিভাগের
অধ্যাপক।
তথ্যঃ Independent Tv

Thursday, November 02, 2017

অব্যক্ততা

বলার ছিল কিছু বলা যাবে না
বুকের ভিতর ডুকরে ডুকরে
আটকে আছে দলা পাকিয়ে
গলার কাছে খাচ্ছে কুরেকুরে

অনেক কিছু দেখানোর ছিল
সময়ের অভাব দেখানো যাবে না
চালচিত্র ছবিগুলো ঝাপসা হয়
কি ছিল তা আর বোঝা যাবে না

বোঝাতে চেয়েছি কিছু অব্যক্ততা
বোঝাতে পারিনা যা আছে মনে
সময় বয়ে যায় আপনারে লয়ে
যুঝতে যুঝতে কাটে সুর লয় তানে

অন্তন সময় নিয়ে আসিনি আমি
তবু কেন কিসের দ্বিধা সংশয় মনে
পার হয়ে যায় সময়ের প্রবল স্রোত
অসহায় লাগে বড় ক্লান্ত আজ রনে

Monday, October 02, 2017

নুইয়ে আছি মাত্র

নুইয়ে আছি মাত্র-
ভেবনা কুর্ণিশ করছি তোমায়;
তোমার এই সটান দাঁড়িয়ে থাকা'ই
আমায় নুইয়ে রাখে আজীবন।
সময়ের ডাক শুনেছি আবার
এবার দাঁড়াবো নিশ্চয়'ই।

কালের গর্ভে জন্ম আমার-
শতাব্দীর তাপে পিঠ পোড়াতেই
আমার এই নুইয়ে থাকা।
মাটির বুক চিঁড়ে দৌড়ে দাপড়ে
থাপড়ে থাপড়ে রস নিংড়াই,
লাংগলের ফলায় ফলানো ফসলে
তুমি'ই দাঁড়িয়ে থাকো সর্বদায়।

আগামীতে বহমান আমি-
যুগান্তরের ভার বহিবার তরেই
আমার এই নুইয়ে থাকা।
আমার ঘামের বিন্দুকে সিন্ধু করে
বিলিয়েছি; আগামী প্রজন্মে তায়,
সিকিতে দম্ভের বোঝা বহমান পথে
তুমি'ই দাঁড়িয়ে থাকো সর্বদায়।

ইতিহাসের স্বাক্ষী আমি-
প্রতিবাদের হাতিয়ার উঠাতেই
আমার এই নুইয়ে থাকা।
আমার মায়ের লাল সবুজের শাড়ি
দলিত মথিত ঐ নর গণিকার পায়,
প্রতিবাদের মিছিলে মৃতদেহের স্তুপে
তুমি'ই দাঁড়িয়ে থাকো সর্বদায়;

নুইয়ে আছি মাত্র-
ভেবনা কুর্ণিশ করছি তোমায়;
তোমার এই সটান দাঁড়িয়ে থাকা'ই
আমায় নুইয়ে রাখে আজীবন।
সময়ের ডাক শুনেছি আবার
এবার দাঁড়াবো নিশ্চয়'ই।