যে তোরে ফিরায় দিছে
তার পিছে কেন মরিস ঘুরে
কিসের দেখে কিসের আসে
তারেও তুই ফিরায় দে
বুঝুক তখন কষ্ট কিসে
দিয়েছিলি খালি করে
যা ছিল তোর চাষে
গোলাভরা ফসল ছিল
দুঃখ ছিল তোর কিসে
কি দেখে তুই পাগল হলি
চাইলি বাঁধতে আষ্টেপিষ্ঠে
বাঁধন কি তোর পোক্ত ছিল
বেঁধে ছিলি কেমন ভালবেসে
তারেও তুই ফিরায় দে
বুঝুক তখন কষ্ট কিসে
Some people will think like you. Some people will never think like you. This is life. We are not same. This is reality. অনেকজন পাবেন যারা আপনার মত ভাবেন। আবার অনেকজন আপনার মত ভাবেন না। এটাই জীবন। আমরা কেউ এক রকম নই। এটাই বাস্তবতা।
Saturday, November 14, 2015
কষ্ট কিসে
Tuesday, October 27, 2015
নিরাবতা
একাকি পথ চলা
না বলা কথামালা
নিশ্চুপ অবগাহন
মন্থর অবলোকন
কতদুর যাবে নিয়ে
বিব্রস্ত অবসন্ন পায়ে
স্পর্শ না দিয়ে দেখা
অদৃশ্য লেখনী লেখা
চারিদিক কুয়াশার চাদর
জবুথবু তেমাথা নিথর
নিসাড় নিসংগ অসারতা
নিগুঢ় নিস্তরঙ্গ নিরাবতা
Friday, October 16, 2015
হারিয়ে যাবে
আমি জানি একদিন
তুমি হারিয়ে যাবে
তাই বলিনি তোমাকে
আমার হৃদয়ের কথা
পথ চলতে দেখা
কিছু সময় পথচলা
কিছু ভাল সময়
কিছুটা হৃদয়ের বিনিময়
তুমি বোঝইনি কখনো
আমি বুঝতে দেইনি
জানতাম হারিয়ে যাবে
যাবেই চলে একদিন
আমি চাই আবার শুরু
বারবার ফিরেফিরে
কেন আমি ভুলিনি
আমি কি একাই
নাকি এভাবেই নিয়তি
জানতাম হারিয়ে যাবে
Saturday, August 22, 2015
নাও কেড়ে
কত কথার ফুলঝুরি
চলার পথে পথ চুরি
এড়িয়ে যাবার ছুতা
নানান রকম ভনিতা
ছল চাতুরির প্রতিদিন
অন্ধ হয়ে আর কতদিন
মিথ্যা কথার বোঝা বয়ে
না বোঝার ব্যাথা সয়ে
এখন সময় বলার
খোলো আগল তোমার
মিথ্যা প্রেমের মায়া ছিঁড়ে
এগিয়ে এসো নাও কেড়ে
Monday, August 17, 2015
নেশা
অস্থির চলাফেরা
নেশাচ্ছন্ন চাহুনি
এলোমেলো বাহুডোরা
অসংলগ্ন বাঁধুনী
সময় চলে যায়
নিশ্চুপ দোলাচল
চুমুকে নেমে যায়
হিম ঠান্ডা গরল
সুরেলা অফবিট
অবিনস্ত কথন
বেসুরা মনযোগ
সময়ের বন্ধন
নষ্ট কি সব
নষ্ট কথার ফুলঝুরি
নষ্ট আবেগে ভুল করি
নষ্ট ভাবনায় ডুবে থাকি
নষ্ট বেদনায় যায় ঝুকি
নষ্ট আদরে মাখামাখি
নষ্ট ভালবাসায় মুখ রাখি
নষ্ট জনের কাছে টানি
নষ্ট মনেরে যতনে দানি
নষ্ট নিয়মে চলাচল
নষ্ট অবয়বে শতদল
নষ্ট হতে যে নেই বাঁধা
নষ্ট না হতেই কষ্ট সাধা
Wednesday, April 29, 2015
বউ
তোমরা হইলা বদের হাড্ডি
স্বামী মারতে খাটাও বুদ্ধি
স্বামীকে ফালাও মাইনকার চিপায়
স্বামীকে বাচাও আবার স্বার্থের কৃপায়
কথায় কথায় যদি মুখ ঝামটায়
কারণে বা অকারণে মারে কিবা খামচায়,
কিছু বললেই যদি দেয় দাঁত খিঁচুনি
কিংবা জামাইটাকে বেধে রাখে গামছায়।
জামাই বেচারা তবে করবে কি বলো আর?
দজ্জাল বউ থেকে নেই তার নিস্তার!
তাই তো সে ভয়ে ডরে হয়ে থাকে নির্বাক
আর বউ করে চলে অধিকার বিস্তার।
Saturday, April 25, 2015
এখনো আছে
গা ছমছম নিশি রাত
কে যায় ধরে গলি পথ
ক্লান্তিতে পা টলমলো
উদ্বভ্রান্ত এলোমেলো
বোঝে না যে অবুঝ মন
ফিরে আসে না বিগত ক্ষন
স্তব্দ হিম শীতল অন্ধকারে
হারানো অতিত খুজে ফেরে
হাতে হাত ধর বন্ধু সবার
সময় আসেনি বিদায়ের
এখনও অনেক বাকি দেবার
এখনও অনেক আছে পাওয়ার
নব চেতনা হবে দেখাতে
ডাকছে দিগন্ত ফিরে জাগাতে
নতুন দিনের শোনাও গান
দিধাহীন ভাবে ভরে দাও প্রান
Thursday, April 23, 2015
স্মৃতির দোলা
ছুটে চলা ত্রস্ত পায়ে
ছন্দ তুলে দীপ্ত পায়ে
দম বন্ধ ব্যাস্ত নগর
বধির সময় ক্লান্ত নজর
ছোট ছোট গল্প কথায়
খেই হারিয়ে অল্প কথায়
দুষ্ট হাসির চোখাচোখি
আদর মাখা মুখোমুখি
হবে দেখা এক চিলতে
চলার পথে পথ চলতে
খোরাখাতা যায় না ভোলা
মিষ্টি স্মৃতির হৃদয় দোলা