Tuesday, July 26, 2016

মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে

পরকালে কোন মানুষ কি অবস্থায় আছে তা একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। তবে অনেকেই ঘুমের মধ্যে মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখেন। ধরে নেয়া হয় স্বপ্নের মাঝে মৃত ব্যক্তিকে যে অবস্থাতে দেখা যায়, ওটাই তার প্রকৃত অবস্থা।

অর্থ্যাৎ যদি কেউ মৃত ব্যক্তিকে ভাল পোশাক পরা অবস্থায় বা সুস্বাস্থের অধিকারী দেখে, তাহলে বুঝতে হবে সে ভাল অবস্থায় আছে। আর যদি জীর্ণ, শীর্ণ স্বাস্থ্য বা খারাপ পোশাকে দেখে তাহলে বুঝতে হবে, ভাল নেই। তার জন্য তখন বেশি করে মাগফিরাত কামনা ও দোআ-প্রার্থনা করতে হবে।

ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিদ্রোহীরা যখন উসমান (রা)- এর বাসভবন ঘেরাও করেছিল, তখন উসমান (রা) বলেন, আমি গত রাতে স্বপ্ন দেখলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, উসমান আমাদের সাথে তুমি ইফতার করবে। আর ঐ দিনই উসমান (রা) শহীদ হলেন। (আল কাওয়ায়েদুল হুসনা ফী তাবীলির রুইয়া : শায়খ আব্দুল্লাহ বিন মুহাম্মাদ আস সাদহান)

আনাস ইবনে মালেক (রা) থেকে বর্ণিত, আবু মূসা আশ আশআরী (রা) বললেন, আমি স্বপ্নে দেখলাম, আমি একটি পাহাড়ের কাছে গেলাম। দেখলাম, পাহাড়ের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রয়েছেন ও পাশে আবু বকর (রা)। আবু বকর (রা) তার হাত দিয়ে ওমর (রা) এর দিকে ইশারা করছেন। আমি আবু মূসা (রা) এ স্বপ্নের কথা শুনে বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আল্লাহর শপথ! ওমর (রা) তো মারা যাবেন! আচ্ছা আপনি কি বিষয়টি ওমর (রা) লিখে জানাবেন?

আবু মূসা (রা) বললেন, আমি ওমর (রা) তার জীবদ্দশায তার নিজের মৃত্যু সংবাদ জানাব, এটা কি করে হয়? এর কয়েকদিন পরই স্বপ্নটা সত্যে পরিণত হল। ওমর (রা) শহীদ হয়ে গেলেন। কারণ, মৃত্যু পরবর্তী সত্য জগত থেকে যা আসে, তা মিথ্যা হতে পারে না। সেখানে অন্য কোনো ব্যাখ্যা দেয়ার সুযোগ নেই। (আল কাওয়ায়েদুল হুসনা ফী তাবীলির রুইয়া : শায়খ আব্দুল্লাহ বিন মুহাম্মাদ আস সাদহান)

তাই মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে সর্বাবস্থায় জরুরিভাবে তাদের জন্য দো‘আ ও ছাদাক্বা করা উচিত। মানুষের স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে (ক) ভাল স্বপ্ন- যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বহন করে (খ) শয়তানের পক্ষ থেকে- যা মানুষকে দুশ্চিন্তায় ফেলে (গ) নিজের খেয়াল ও কল্পনা- যা স্বপ্নে দেখা যায় (মুসলিম হা/২২৬৩)।

স্বপ্নে ভাল কিছু দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করবে। চাইলে অন্যকেও সে বিষয়ে অবহিত করবে। আর খারাপ কিছু দেখলে শয়তান থেকে আশ্রয় চাইবে, বাম দিকে তিনবার আঊযুবিল্লাহ বলে থুক মারবে এবং পার্শ্ব পরিবর্তন করবে। কাউকে সে বিষয়ে বলবে না (বুখারী হা/৭০৪৫)।

Monday, July 18, 2016

কেমন কষ্ট

কষ্ট পুষি বুকের ভিতর
দিন গেলে যায় দিনের
যায় মুচড়ে আষ্টে পিষ্টে
হৃদয় জ্বলে দেখার কষ্টে

আমার আমার কি যা
ছিল কখন আমার তা
আমার কেন এতো কষ্ট
ভালবাসা এখন কি নষ্ট

ফিরেও চাইনি অন্য পাশ
ছিলনা কোন অভিলাষ
বার বার কেন দেখি প্যারিস
আমি কেন হব মেনিলাউস

কষ্ট পুষি বুকের ভিতর
রাত গেলে যায় রাতের
কেমন ভালবাসার চাষ
অবিরত কষ্টে বসবাস

Saturday, July 16, 2016

গানেরই খাতায় স্বরলিপি

গানেরই খাতায় স্বরলিপি লিখে বল কি হবে
জীবন খাতার ছিন্ন পাতায়
শুধু বেহিসাবে পরে রবে।।

মন নিয়ে লুকোচুরি খেলে
কোনদিন যাবে পথে ফেলে।।

ফুরাবে আমার এ গান যবে
আমায় কি গো ডেকে নিবে
জানি নেবে না, নেবে না, নেবে না।

যে কুড়ায় কাঁচের গুড়ো
পথের ধারে ঘিরে ফেলে
আচঁলে চন্দ্র ঢেকে
সে হয় খুশি পিদিম জ্বেলে।

গান শুনে ভাল লাগে যারে
এত দেখে চিনো নিকো তারে।।

ঠিকানা তোমার বল কবে
সুরের রেখায় একে দেবে
জানি দেবে না, দেবে না, দেবে না।

Monday, July 04, 2016

ছুয়ে দাও

আমি ভালবাসি তোমায়
খু্ব গোপনে সন্তর্পণে
আমি দেখি তোমায়
অপলক অতৃপ্তি নয়নে

আমি হাত ধরি তোমার
বুঝে নেই শিরা উপশিরা
গালটাকে আলতো ছুয়ে
করি আরো রক্তিম ধারা

আমি কোমরে স্পর্শ করি
তুমি কি বুঝে নেও বন্ধন
যখন আমায় ছুয়ে দাও
বাঁধা মানে না হৃদ স্পন্দন

Sunday, June 05, 2016

অতৃপ্তি

জানতে না দেওয়া ব্যাথা
ভুলে যাওয়া ভুলে থাকা
মনের অনলে পুড়ে পুড়ে
আর্তিটুকু গোপন রাখা

কতটুকু পুড়লে থাকবেনা ছাই
বাস্প হয়ে উবে যাবে বাতাসে
খুজে পাওয়া যাবে না কখনো
মিলিয়ে যাবে হয়তো নিশ্বাসে

এখানেই শেষ নয় চিরতরে
শুধু হাহাকার থেকে যাবে
অতৃপ্তি নিয়ে জীবনের তরে
ফিসফিস করে চুপে নিরবে

নিমগ্ন হয়ে যদি দেখ রাতে
খসে পড়া তারাদের ভিড়ে
শোনা যাবে যদি কান পাত
তোমারই মনের অতৃপ্ত নীড়ে

Friday, June 03, 2016

এ কোন মন

মরেছ তুমি ডুবেছ তুমি
মরমে মরমে জ্বলেপুড়ে
না দেখা যায় সে আগুন
সব কিছু ছাই করে ছাড়ে

উথালী পাথালি করে সদা মন
কেন দেখা দেয় না সেই জন
যে টুকু দেখা ভরে না দু নয়ন
দিবানিশি প্রেমে মজেছে মন

ইতিউতি করে মন সারাক্ষণ
কখন পরশে দরশে উচাটন
অপেক্ষা প্রহর হয় না যাপন
অদেখায় বড় ছটফট তনুমন

অতুষ্ট হয়ে রয় যাপিত জীবন
প্রেম মোহে আলিঙ্গনে সমন
জানিনা হবে কবে সে মিলন
না কি রয়ে যাবে অতৃপ্ত মন

Tuesday, May 31, 2016

দোলে মন

দোল দে দোল মন দোল
মন কি পায় নিজে দোল
নাকি আপন ছন্দে দোল
দোল মনে দে কোন দোল

কত ছন্দে আর কত লয়ে
কত কথা মালা সজতনে
নেচে যায় আপন লহরীতে
দোল দিয়ে যায় অবগুন্ঠনে

মন নিয়ে মন দিয়ে করে খেলা
মনের ভিতরে মন নিয়ে জালা
কি যে পুলকে পুলকিত মন
খেলা করে মনে আপনজন

সময় যে থমকে দাঁড়ায়
ফিরে ফিরে দেখে যায়
দোলা দেয়া মন আপনে
হৃদয় হারিয়ে খুশি মনে

Saturday, May 28, 2016

নোমাদ

ছায়াহীন নোমাদ আমি
আমি নিশিথ রাতের যাত্রী
দিগন্ত বিস্তৃত পথ আমার
অন্ধকারে ছুটে চলা সান্ত্রী

কতটুকু শুনেছ তুমি
পশুদের আর্তনাদ গোঙানী
ছোপ ছোপ রক্তাক্ত পথ
শুনতে কি পাও পদধ্বনি

শুধু সামনে ছুটে চলা নিরন্তর
কখনও জানতে চেও না গন্তব্য
সঙ্গী হয় ধুসর বুনো নেকড়ে
মুহূর্ত ভুলে মালভূমিতে নিস্তব্ধ

কেন আমাকে বাঁধ সংসারের মায়ায়
খোলা আকাশের নিচে যে নিদ্রা যায়
রক্তে যার গন্তব্য হীন ছুটে চলার নেশা
তাঁকে দিয়ে কি লাভ শরীরের ক্ষেত চষা

তুলে নাও তোমার পাওনা টুকুন
যেভাবে যতটুকু কড়ায় কন্ডায়
আবার কখনও সুযোগ পাবে কিনা
কোন দিন নোমাদের পথ চলায়

মরিচিকা

মিছে শুধুই তিক্ত রক্ত ক্ষরন
যাচ্ছে চলে যাক না যে ভাবে
আরতো মাত্র কয়েকটা দিন
চলুক যে তার মত সে ভাবে

পুড়ে পুড়ে হয় না সোনা
কয়লা শেষ হয় ছাইয়ে
কষ্ট তুমি একাই পাবে
জ্বলবে শুধু তপ্ত আঁচে

যুঝবে তুমি তোমার সনে
অহর নীশি তোমার মনে
আগল তুমি বন্ধ রেখে
নষ্ট হবে তোমার রোখে

কাকে খোঁজ কার মাঝে
কি খোঁজ সকাল সাঁঝে
কি দিয়ে কাকে বোঝাও
কেউতো হারায় নি কোথাও

অনেকেই চেয়েছে হারাতে
আজও কেউ বসে মায়াতে
হারিয়েছ তুমি শুধু মরিচিকায়
কখনো ভেবেছ সে কি চায়